বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের মাঝে বিএমএফ-এর সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৮.০৯ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে দিনাজপুরের ফুলবাড়ীর সাংবাদিকদের মাঝে গতকাল শনিবার সকাল ১১ টায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএফ) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের জন্য রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, সব ধরনের কাজই চলছে।
এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে কোন বাধা আসেনি। বাংলাদেশ যে কাজগুলো করছে এত উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের জন্য। তাই আমাদেরকে ভালো থাকতে হবে, মানুষকে ভালো থাকতে হবে; মানুষ যদি ভাল থাকে তাহলে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হয়ে বিশ্বের কাছে মডেল হয়ে থাকতে পারব। আজকের এই করোনা মহামারীতে আমি মনে করি আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে সচেতন ভাবে চলাফেরা করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল ও কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ।
এ সময় প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন, দৈনিক বাংলাদেশের আলো ও দ্য ডেইলি নিউজ মেইল প্রতিনিধি আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, সদস্য দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, দৈনিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক মাহামুদুল হাসান রুবেল,  দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেষে ২৫ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রদত্ত পিপিই, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com