শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে ব্রিটেনে তৈরি হচ্ছে বিশ্বের গভীরতম সুইমিং পুল

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৭.২৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

প্রায় শূন্য অভিকর্ষ বলে (‘মাইক্রোগ্র্যাভিটি’) মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে ব্রিটেনে তৈরি হচ্ছে বিশ্বের গভীরতম সুইমিং পুল। যা অলিম্পিক্সের ১৭টি সুইমিং পুলের আকারের সমান। এই সুইমিং পুল যে শুধুই মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে কাজে লাগানো হবে, তা নয়। সেখানে থাকবে বিশাল ক্লাসরুম, বহু মহাকাশচারীর থাকার ব্যবস্থাও। মহাসাগর ও সুগভীর সমুদ্রের অতলে ডুব দিয়ে প্রাণী ও প্রাকৃতিক সম্পদের খোঁজের জন্য রোবট ও মানুষ নামানোর প্রশিক্ষণও দেওয়া হবে সেখানে।

বিশ্বের এই গভীরতম সুইমিং পুলের নকশা এঁকে তা তৈরির তোড়জোড় শুরু করেছে যে সংস্থা, সেই ‘ব্লু অ্যাবিস’-এর তরফে জানানো হয়েছে আনুমানিত ২১ কোটি ৩০ লক্ষ ডলার খরচ হবে সুইমিং পুলটি বানাতে।
এ ব্যাপারে তারা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-রও সহায়তা নিচ্ছে। দু’বছরের মধ্যেই পুলটির উদ্বোধন করা হতে পারে।

এসা-র এক পদস্থ কর্তা বলেছেন, “ভূগর্ভস্থ সুইমিং পুলটি বানানো হবে ব্রিটেনের কর্নওয়াল বিমানবন্দর নিউকে-তে। সুইমিং পুলটির দৈর্ঘ্য ১৬৪ ফুট। গভীরতা ১৩০ ফুট। যা ২৬ জন মানুষের গড় উচ্চতার যোগফল।

সেই পুলটির কয়েকটি তলা থাকবে। থাকবে সিঁড়ি। সেই সুইমিং পুলে মোট জলের আয়তন হবে ১৪ লক্ষ ৮৩ হাজার ২১৬ ঘনফুট। যা অলিম্পিক্সের ১৭টি সুইমিং পুলের আকারের সমান। অথবা প্রমাণ সাইজের ১৬ কোটি ৮০ লক্ষ কাপে যতটা চা ধরতে পারে তার সমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com