শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কদমতলী‌তে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার  ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না : আইনমন্ত্রী সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

ইরাকে সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন বাতিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৭.০৫ পিএম
  • ৮২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরাকে সামরিক বাহিনীর ব্যবহারের অনুমোদন বাতিলের আইন গৃহীত হয়েছে। ২০০২ সাল থেকে এই আইন কার্যকর রয়েছে।

এই পদক্ষেপের সমর্থকরা বলছেন যে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা সীমাবদ্ধ করার জন্য এই আইন বাতিল করা প্রয়োজন।

সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বাতিলের পক্ষে সমর্থন জানানোর একদিন পর প্রতিনিধি পরিষদে ২৬৮-১৬১ ভোটে আইন বাতিলের পদক্ষেপটি গৃহীত হয়। চাক শুমার বলেন, এই আইন বাতিল করা হলে “সামরিক অভিযান” বন্ধ করা সম্ভব হবে।২০২০ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদনে বাগদাদ বিমানবন্দরে বিমান হামলা চালানো হয় এবং ইরানের কমান্ডার কাসেম সোলাইমানি ঐ হামলায় নিহত হন।

চাক শুমার বলেন, “ইরাক যুদ্ধ প্রায় এক দশক ধরে চলেছে।২০০২ সালে পাস হওয়া অনুমোদন এখন ২০২১ সালে দরকার নেই। শুমার বলেন যে তিনি এই বছরের শেষের দিকে বাতিলকরণের পদক্ষেপের বিষয়ে সেনেটে ভোটের পরিকল্পনা করেছেন, এবং সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি বলেছে যে এটি পরের সপ্তাহে বৈঠকে বিবেচনা করা হবে। হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে বলেছে যে তারা এই আইনটি সমর্থন করেছে এবং জোর দিয়েছে যে বর্তমান সামরিক অভিযানগুলি ২০০২ এর অনুমোদনের উপর নির্ভর করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com