সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪.৩৭ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালেদ রানা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালেদ জেলার আত্রাই থানার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। জানা গেছে, খালেদ রানা পরিবার নিয়ে নওগাঁ সদরে ভাড়া থাকেন। তার স্ত্রী সেলাই মেশিনের কাজ করে সংসারে বাড়তি আয়ের যোগান দেন।

গত ১ জুন থেকে ভুক্তভোগী শিশুটি খালেদের স্ত্রীর কাছে সেলাই মেশিনের কাজ শিখতে যায়। ১৭ জুন বিকেল ৪টার দিকে ওই শিশু খালেদের বাড়িতে গেলে ওই সময় তার স্ত্রী ছিলেন না।

এ সুযোগে শিশুটিকে খালেদ তার শয়ন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে খালেদ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান। এরপর শিশুটি তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে খালেদ রানার বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com