বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ৫০২ টি পরিবারকে ঘর হস্তান্তরে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪.৩০ পিএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : “বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না” স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের ২য় পর্যায়ে নওগাঁয় ৫০২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (১৮জুন) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এ সংবাদ সম্মেলন করেন।

আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করবেন। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইব্রাহিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সহকারি কমিশনার ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও ফারাহ ফাতেহা তাকমিলা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি ঘর হস্তান্তর করা হয়। এরমধ্যে নওগাঁ সদরে ১০টি, বদলগাছীতে ৯টি, মহাদেবপুরে ৭৬টি, আত্রাইয়ে ১০টি, রানীনগরে ৩৩টি, মান্দায় ২১টি, পত্নীতলায় ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশায় ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি এবং সাপাহারে ৬০ টি। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।

প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে- দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারীতে প্রথম পর্যায়ে ১হাজার ৫৬টি ঘর হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com