শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উত্তর কোরিয়া লকডাউন দীর্ঘায়িত প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৮.৩৬ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশে খুব শীঘ্রই কঠোর লকডাউন তুলে নেয়া হচ্ছে না ইঙ্গিত দিয়ে “দীর্ঘায়িত” করোনামুক্ত ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, কে সি এন এ জানিয়েছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বৈঠককালে কিম একটি “নিখুঁত করোনামুক্ত রাষ্ট্রের প্রয়োজনীয়তা” নিয়ে আলোচনা করেন।

কেন্দ্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়,কিম বলেন “ম্যালিগন্যান্ট ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সঙ্কট আরও খারাপ হচ্ছে।

লকডাউন কতদিন চলবে তা নির্দিষ্ট করে বিবৃতিতে জানানো হয়নি। তবে দলীয় নেতারা এর “দীর্ঘায়িত প্রক্রিয়ার” জন্য প্রস্তুতি নিচ্ছেন।

উত্তর কোরিয়া, যার জনসংখ্যা ২ কোটি ২৫ লক্ষের উপরে জোর দিয়ে বলেছে যে তাদের দেশে এখনো পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয়।

বিশ্বব্যাপী ভ্যাকসিন ভাগ করে নেওয়ার প্রোগ্রাম কোভ্যাক্সের মাধ্যমে এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রায় ২ কোটি ডোজ এই বছরের প্রথমার্ধের মধ্যে উত্তর কোরিয়াতে পাঠানোর আশা করা হয়েছিল। তবে বিশ্বব্যাপী সরবরাহের ঘাটতি এবং কোভ্যাক্স ও পিয়ংইয়াং এর মধ্যে চলমান আলোচনার কারণে এটি বিলম্বিত হয়েছে।

এপ্রিল মাসে উত্তর কোরিয়া অস্থায়ীভাবে এর সীমানা বিধিনিষেধকে শিথিল করে। সিউল ভিত্তিক সংবাদ সংস্থা এন কে নিউজের ওয়েবসাইটের খবরে বলা হয়েছে কয়েক মাস সংকটের পর বিদেশী খাবার যেমন শুকনো ফল, চকোলেট, এবং কোকাকোলা আবার দোকানে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটি বলা হয়েছে সীমান্তে আমদানি করা পণ্যগুলো জীবাণুমুক্ত করার সুবিধা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com