সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

তাইওয়ানের আকাশ সীমায় ২৮ টি চীনা জঙ্গি বিমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৮.২১ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার তাদের আকাশ সীমার ভেতরে ২৮ টি চীনা জঙ্গি বিমান প্রবেশ করে। কয়েকটি জঙ্গি এবং বোমারু বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ‘এর জবাবে তাইওয়ানের বিমান বাহিনী অনেকগুলো বিমান মোতায়েন করে এবং তাদের আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে ।

ঐ স্বশাসিত দ্বীপের উপর চাপ প্রয়োগের জন্য গত কয়েক বছর ধরে চীন বার বার তাইওয়ানের কাছাতাছি স্থানে জঙ্গি-বিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। এপ্রিল মাসেও বেইজিং ২৫ টি জঙ্গি-বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। চীনা সরকারের একজন মুখপাত্র বলেন রোববার জি-সেভেনের শীর্ষ বৈঠক শেষে একটি বিবৃতির জবাবে তারা এই মিশন নেয়।

ঐ বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা হ্রাসের জন্য শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানানো হয়। মুখপাত্রটি চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের জন্য জি-সেভেন নেতাদের দোষারোপ করেন। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে এই দ্বীপটি স্বশাসিত থেকেছে তবুও বেইজিং মনে করে এই দ্বীপটি তারই অংশ । চীন সামরিক দখলসহ যে কোন উপায়ে দীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য সংকল্প ব্যক্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com