শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কদমতলী‌তে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার  ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না : আইনমন্ত্রী সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ১৭ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৩.৪৩ পিএম
  • ৬৯৮ বার পড়া হয়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৩৭ হাজার ৬১০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ১৮ লাখ ২৫ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (১৬ জুন) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৮৫জন আর ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৬০১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ১৬৪ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com