বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজাকারের তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করুন:মোহাম্মদ নাসিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭.২৭ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

নতুন করে রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো না করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বৃহষ্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সভা থেকে তিনি এই আহবান জানান।
তিনি বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ করবেন, কিন্তু দিনক্ষণ আগে বলার দরকার কি? আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করুন, তারপর প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তালিকা প্রকাশ করুন।

রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করার তো দরকার নেই।
আওয়ামী লীগের সভাপতিমন্ত্রীর সদস্য বলেন, রাজাকারদের তালিকা প্রকাশ একটি স্পর্শকাতর বিষয়। এটা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়োর কোন দরকার ছিল না। যারা রাজাকার, যুদ্ধাপরাধীর দায়ে যাদের ফাঁসি হলো তাদের নাম নেই এই তালিকায়, কিন্তু যে বীররা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন তাদের নাম রাজাকারের তালিকায়। এটা কোন কথা হতে পারে না।
সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com