রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কদমতলী‌তে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার  ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না : আইনমন্ত্রী সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

সিরিয়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১, ১.০৩ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

সিরিয়ায় হামলার নিশানা থেকে বাদ পড়ছে না হাসপাতালও। গত দশ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় মারা গিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। এ বার দেশের উত্তরাংশে আফরিন শহরের অন্যতম বড় একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা ২৩। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের অনেকেই আশঙ্কাজনক।

ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে,  পর পর দু’টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে আফরিন শহরে। হামলার মূল নিশানায় ছিল সেখানকার আল-শিফা হাসপাতাল। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় হাসপাতালের পলিক্লিনিক বিভাগ, জরুরি বিভাগ ও ডেলিভারি রুমগুলি। নিহতদের মধ্যে এক চিকিৎসক, হাসপাতালের তিন জন কর্মী, দু’জন মহিলা ও দু’টি শিশু রয়েছেন। মারা গিয়েছে হাসাপাতালে চিকিৎসাধীন এক বিদ্রোহী কমান্ডারও।

আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে ওই হাসপাতালের। মূলত আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের দেওয়া অনুদানেই চলে এই আল-শিফা হাসপাতাল। সেখানে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তরিত করাও শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com