শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মাঝ আকাশে ডেল্টার বিমানেরযাত্রীর সঙ্গে ডেল্টার বিমানের কর্মী ও সহযাত্রীদের ধস্তাধস্তি

  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১, ১২.৫৪ পিএম
  • ৬৭৩ বার পড়া হয়েছে
মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানের দুই কর্মী ও সহযাত্রীদের ধস্তাধস্তি-গোলমালের জেরে ওকলাহামায় জরুরি অবতরণ করল লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টাগামী ডেল্টার একটি বিমান। যাত্রীটিকে আটক করেছে পুলিশ।
ঘটনা শুক্রবার স্থানীয় সময় বেশি রাতের দিকে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘‘প্লেন নামিয়ে দেব!  মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। সকলে মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে। ইতিমধ্যে বিমানচালক প্লেনটিকে ওকলাহামা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে।
তিনি ওই বিমান সংস্থারই ছুটিতে থাকা কর্মী। বয়স কুড়ির কোঠায়। তবে গোটা ঘটনায় বিমানের কোনও যাত্রী আহত হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com