শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছেন ৩৮ লাখ ১০ হাজার ৯৫২ জন

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ৮.৪৯ পিএম
  • ৭৪৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। রবিবার (১৩ জুন) দুপর পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ১০ হাজার ৯৫২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩০০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ৬২৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৪ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩৫৮ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৭৭ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে স্পেন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন।সূত্র:ওয়ার্লডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com