এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার পুরাতন বাজার এলাকার মৃত. ইদ্রিস মিয়ার ছেলে মো. সুজন মিয়া পেশায় অটোরিক্সা চালক। বাউল গান শিখার চেষ্টায় দীর্ঘ কায়িক পরিশ্রমে মধ্যে গান গেয়ে জেলার বিভিন্ন উপজেলায় পাগলা বাউল শিল্পী নামে পরিচিত। শনিবার বিকাল ৫ টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে মানবতার ফেরিওলা ডাঃ ফেরদৌস খন্দকার’র দেওয়া Oppo – A53 মোবাইল সেট উপহার হিসাবে হাতে পেয়ে উপস্থিত জনতার সামনে বাউল গান গেয়ে উৎসুক জনতার ভিড় জমায়।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার,জেলা উত্তর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, সাজেদা আক্তার মায়া ও কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম,উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান আমিন, পৌর কমিশনার মো. মুজিবুর রহমান সাংবাদিক, এ আর আহমেদ হোসাইন ও শফিউল আলম রাজীব প্রমুখ।

ওই সময়, বাউল শিল্পী মো. সুজন জানান- টাকা দিয়ে মোবাইল সেট কেনার সাধ্যহীন বলে ইউটিউব চ্যানেল খুলে গান শিখার চর্চা থেকে বঞ্চিত। সামাজিক যোগাযোগে ডাঃ ফেরদৌস খন্দকার অসহায়দের পাশে দাড়ানোর কথা বিভিন্ন গণমাধ্যমে প্রচার দেখে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার মনের বাসনা পূর্ণ করতে দেয়া হয় ওই মোবাইল সেট।