শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জম্মু-কাশ্মীর আবার উত্তপ্ত

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ১০.১৫ এএম
  • ৭৭৩ বার পড়া হয়েছে

আবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর উপত্যকা মাঝে কয়েকদিন শান্ত ছিল। শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপোরের আরামপোরায় জম্মু-কাশ্মীর এবং সিআরপিএফ জওয়ানদের একটি চেকপোস্টে হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় দুই পুলিশকর্মী এবং দু’জন সাধারণ মানুষ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

আহত আরও দু’জন নিরাপত্তা আধিকারিক।সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, এদিন সোপোরের আরামপোরার একটি বাজারের পাশে নাকা চেকিং করছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। সেসময়ই আচমকা তাঁদের উদ্দেশে গ্রেনেড ছোঁড়ে লস্কর জঙ্গিরা। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ এখনও ঐ এলাকাতেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। ইতিমধ্যে তাঁদের খোঁজে গোটা এলাকায় চিরুণি তল্লাশি চলছে। মোতায়েন করা হয়েছে আরও বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদ সংস্থাকে জানান, এই হামলার পেছনে লস্কর জঙ্গিদেরই হাত রয়েছে। এই ঘটনায় ঐ এলাকায় তীব্র চাঞ্চল্যও ছড়িয়েছে বলেই খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com