শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১.৩৯ পিএম
  • ৭৭৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক শিশুসহ নিহত হয়েছেন তিন জন। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) অঙ্গরাজ্যটির একটি মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ফ্লোরিডার মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে রয়্যাল পাম বিচে অবস্থিত পাবলিক্স গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকানে এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ‘কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং অন্যজন শিশু। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।

শেরিফের কার্যালয় অবশ্য নিহতদের বিষয়ে এবং হামলার কারণ নিয়ে কোনো তথ্য জানায়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ফ্লোরিডায় বন্দুক হামলার এটাই সর্বশেষ ঘটনা। এর আগে রবিবার মিয়ামির একটি গ্রাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় ৩ নিহত এবং আরও ৫ জন আহত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com