শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের পর বীভৎসভাবে হত্যা

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.৫৭ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের পলামৌ জেলার এক দশম শ্রেণির ছাত্রীর (১৬) ঝুলন্ত লাশ গাছ থেকে উদ্ধারের সময় দেখা যায় চোখ উপড়ানো। ময়না তদন্তে জানা যায় ধর্ষণের পর বীভৎসভাবে খুন করা হয়েছে তাকে। সোমবার (৭ জুন) সকাল ১০টায় বের হয় কিশোরী। পরে বাড়ি না ফেরায় মঙ্গলবার তার পরিবার থেকে থানায় ডায়েরি করেন।

বুধবার অনেক খোঁজাখুঁজির পর গ্রামের কাছে একটি জঙ্গলে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসী। পরে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনী রাই মেডিকেল কলেজে পাঠানো হয়। আর ময়না তদন্ত প্রতিবেদনে কিশোরীকে ধর্ষণের পর খুনের বিষয়টি উঠে আসে।

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের পলামৌ জেলার লালিমাটি জঙ্গলে। ওই কিশোরীর বাড়ি পাঁকি থানার অন্তর্গত বুধাবার গ্রামে। তার বাবা একজন স্থানীয় বিজেপি নেতা। বুধবার (৯ জুন) তার দেহ উদ্ধারের পর সন্ধ্যায় সৎকার করা হয়েছে।

পলামৌর পুলিশ সুপার সঞ্জীব কুমার জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন বলছে কিশোরীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তার সঙ্গে এক জনের সম্পর্ক ছিল। এ নিয়ে খুব আপত্তি ছিল কিশোরীর পরিবারের। ক’দিন আগে পরিবারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় তার। আর এরপর থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইলের কল রেকর্ড ধরে প্রদীপকুমার সিংহ ধানুক (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com