শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ৩৭ লাখ ৮৮ হাজার ৩০১ জন

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.৪০ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৩৯৯ জনসহ মোট মৃত্যুবরণ করেছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৩০১ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯০ হাজার ৬৭৩ জন।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৭৫৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ২০২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৪ হাজার ৭ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৬৩ হাজার ৯৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com