শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ক্যাপিটল হিল হামলা মামলায় থ্রি পারসেন্টারস মিলিশিয়া গ্রুপের ছয় সদস্য অভিযুক্ত

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.২৭ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ডানপন্থী থ্রি পারসেন্টারস মিলিশিয়া গ্রুপের ছয় সদস্যকে ৬ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের কেন্দ্রীয় আদালতে এই অভিযোগ প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আইনজীবীরা এর আগে আরও দুটি ডানপন্থী গোষ্ঠী, দ্য ওথ কিপারস এবং দ্য প্রাউড বয়েজর দু’জন সদস্যের বিরুদ্ধেও একই রকম ষড়যন্ত্রের মামলা করেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের ধ্বংসাত্মক আক্রমণের পরের কয়েক মাসের মধ্যে বিচার বিভাগের ৫০০টি মামলার মধ্যে সবচেয়ে বড় এবং জটিলতম এই মামলাগুলো। ঐ ছয় সদস্যে যারা প্রত্যেকেই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অভিযুক্ত হন।

ঐ ব্যক্তিরা হলেন, অ্যালেন হোস্টেটর, রাসেল টেলর, এরিক স্কট ওয়ার্নার, ফিলিপে এন্টোনিও “টনি” মার্টিনেজ, ডেরেক কিনিসন এবং রনাল্ড মেল। অভিযোগ অনুসারে হোস্টেটর ২০২০ সালে আমেরিকান ফিনিক্স প্রজেক্ট নামে একটি দল প্রতিষ্ঠা করেন যা মহামারীর কারণে জনস্বাস্থ্য ব্যবস্থা হিসাবে জনসাধারণের সমাবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

অভিযোগ অনুযায়ী উক্ত দলটি স্রকারি নেতাদের ওপর হামলা চালানোর পক্ষে কাজ করতে শুরু করে। হোস্টেটেটার এবং টেলর ২০২০ সালের ফলাফলের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে দীর্ঘকালীন বন্ধু এবং ট্রাম্পের উপদেষ্টা, রজার স্টোনের সাথে উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com