সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাটক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৯.৫১ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাটক্ষেত থেকে কৃষক আব্দুল জব্বারের (৫১)। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে ঢেঁকরা গ্রামের একটি পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। নিহতের জব্বার উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেঁকরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, জব্বার গত ৭ জুন সকাল ৯টায় মাঠে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যান । এরপর ওই দিন বাড়িতে ফিরে না অনেক খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা।

পরদিনেও তার খোঁজ না পে ৯ জুন (বুধবার) জব্বারের স্ত্রী মাসুদা বেগম বদলগাছী থানায় একটি সাধারন ডায়েরি করেন। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পাটক্ষেতে তার মরদেহ দেখতে পান গ্ৰামবাসি।

এলাকাবাসি ও নিহত জব্বারের স্ত্রী মাসুদা বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বদলগাছী থানার ওসি অতিকুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক ছুরতাল প্রতিবেদন তৈরী করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মহাদেবপুর-বদলগাছী থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার টিএম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নিহতের মানসিক সমস্যার তথ্য জানা গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com