সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনার তালতলীতে বাগদা-রেনু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ৬.৩৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ। পরে জব্দ করা বাগদা-রেনু চিংড়ি পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (০৮জুন) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট নামক বাজার থেকে স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব রেনুর মূল্য ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছে মৎর্স কর্মকর্তা মাহবুব আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকা থেকে রাতে ৮০টি মাটির পাতিল ও ১০টি ব্যারেলে বাগদা-রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে পায়রা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়।

পাশাপাশি মাটির পাতিল ভেঙ্গে ফেলা হয় ও ব্যারেল ১০টি নিলামের জন্য কোস্ট গার্ডেও দায়িত্বে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের সকিনা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ওয়াহিদুজ্জামান,উপজেলা মৎর্স কর্মকর্তা মাহবুব আলম,তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com