শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারত সরকার করোনার প্রতিষেধক দান কর্মসূচির নতুন নির্দেশিকা

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ১.১২ পিএম
  • ৮২৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতকালের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে  ভারত সরকার তার প্রতিষেধক দান কর্মসূচির নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী একুশে জুন থেকে এই নির্দেশিকা বলবৎ হবে।

প্রধানমন্ত্রী গতকাল বলেছিলেন ১৮ বছরের উপরে সব ভারতীয়কে করোনার টিকা দেওয়া হবে বিনামূল্যে। তা যোগানোর ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক লোকের যে অর্থনৈতিক দুর্গতি হয়েছে তাতে সাহায্য করার জন্য আগামী নভেম্বর মাসে দিওয়ালি পর্যন্ত দেশের দরিদ্র ৮০ কোটি পরিবারকে প্রত্যেক মাসে পাঁচ কেজি করে গম অথবা চাল এবং ১ কেজি করে ডাল সরকার দেবে। এর ফলে কেন্দ্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ খরচ হবে। ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা এই টিকা ও খাদ্য বাবদ ব্যয় বরাদ্দ করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রতিষেধক উৎপাদনকারী সংস্থাগুলো থেকে ৭৫% প্রতিষেধক কিনে নেবে এবং রাজ্যগুলিকে সেগুলো সরবরাহ করবে। রাজ্যগুলো নিজের খরচায় সেই টিকা তার বাসিন্দাদের দেবে। এ ছাড়া বাকি ২৫% প্রতিষেধক বেসরকারি হাসপাতালগুলো কিনে নিতে পারে। সে ক্ষেত্রে তারা টিকার দাম ও সেই সঙ্গে ১৫০ টাকা পর্যন্ত প্রতি ডোজের পারিশ্রমিক হিসেবে নিতে পারে।

নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্যগুলোর জনসংখ্যা ও কতটা প্রয়োজন সেই বিচার করে প্রতিষেধক সরবরাহ করা হবে। সরকারি হাসপাতালে টিকা দিতে কোনও খরচ লাগবে না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে আগে যেমন ছিল কোভিশিল্ডের জন্য আড়াইশো টাকা প্রতি ডোজ নেওয়া হতো, কোভ্যাকসিনের জন্য তার থেকে কিছু বেশি, সেটা এখনও বজায় থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com