শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য অর্ধেকের বেশি প্রত্যাহার সম্পন্ন

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ১.০৯ পিএম
  • ৭০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী তারা আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের অর্ধেকেরও বেশি সম্পন্ন করেছে। এই গতিতে সৈন্য প্রত্যাহারের কাজ চললে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সময় সীমা ১১ই সেপ্টম্বরের আগেই সব সৈন্য প্রতাহার সম্পন্ন হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম যারা আফগানিস্তানে এই অভিযানের তত্বাবধানে রয়েছে মঙ্গলবার জানায়, “সেন্টকমের হিসেব মত আমরা সামগ্রিক ভাবে এই প্রত্যাহার প্রক্রিয়ার ৫০% ‘র বেশি সম্পন্ন করেছি। সেন্টকম আরও বলেছে যে তারা প্রায় ৫০০ টি সি-সেভেনটিন বিমান ভর্তি জিনিষপত্র আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে এবং ১৩,০০০ ‘এরও বেশি সাজসরঞ্জাম পরিত্যাগের জন্য প্রতিরক্ষা লজিটিক্স দপ্তরকে দিয়েছে।

ঐ যুদ্ধবিধ্বস্ত দেশে প্রায় ২০ বছর ধরে সামরিক ভাবে সম্পৃক্ত থাকার পর বাইডেন আমেরিকান সৈন্যদের ১১ ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেন। এপ্রিল মাসে এই ঘোষণা দেয়ার সময়ে নেটোর আফগানিস্তান মিশনে ১০,০০০ সৈন্যের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২,৫০০ সৈন্য ছিল।

সোমবার নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ, আটলান্টিক কাউন্সিলের একটি অনুষ্ঠানে স্বীকার করেন যে আফগানিস্তান ত্যাগ করার সিদ্ধান্ত ঝুঁকিবহুল তবে বলেন নেটোর প্রস্তুত ও প্রশিক্ষিত আফগান নিরাপত্তা বাহিনী নিজেদের দেশের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com