শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ১০.১৭ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে ভূমি উন্নয়ন সংক্রান্ত হোল্ডিং রেজিস্ট্রেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ। অনুষ্ঠানে জনগণের মাঝে অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন করার নানা দিক তুলে ধরে মূল আলোচনায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, ভূমি কর প্রদানের জন্য জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বর ও জমির পূর্বের খাজনা খারিজের কপি দিয়ে এই সেবা নেয়া যাবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন জানান, “বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি ধাপ হচ্ছে ভূমি সেবার ডিজিটালাইজেশন। এতে করে জনগণের জমি-জমা সংক্রান্ত ভীতি দূর হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভঅপতি মোঃ হারুন-উর-রশীদ, প্রচার সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com