সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লাকসামে মোবাইল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ৮.৪১ পিএম
  • ৮৭১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি: মোবাইল কেনার টাকা না পেয়ে জয় চন্দ্র দাস (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ওই ঘটনাটি ঘটে সোমবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ওই আত্মহত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশি সৃত্রে জানা যায়, গেইম খেলার জন্য ছেলে তার মায়ের কাছে মোবাইল ফোন চাইলে মোবাইল ফোন না দিলে ওই ঘটনা ঘটেছে বলে থানা পুলিশ জানান। তবে ওই দিকে স্থানীয়রা জানান – উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত অধীর চন্দ্রের ছেলে জয় চন্দ্র দাস।গতকাল (৬ জুন) রবিবার তার মায়ের কাছে মোবাইল কেনার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে টাকা না পেয়ে রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। লাকসাম থানা পুলিশ খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল হাজির হয়ে মৃতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ (ওসি)জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com