শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইসরাইলি বন্দির অডিও প্রকাশ করেছেইসরাইলি বন্দির অডিও প্রকাশ করেছে হামাস

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ১২.০৯ পিএম
  • ৭৩৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক গিলাত শালিত নামে এক ইসরাইলির একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এছাড়া বর্তমানে আটক এক ইসরাইলি বন্দির অডিও প্রকাশ করেছে হামাস।

কাতারের আলজাজিরা টেলিভিশন চ্যানেল ইসরাইলের বন্দিদের এই ফুটেজ ও অডিও সম্প্রচার করেছে। আল-জাজিরা সরাসরি হামাসের কাছ থেকে এসব ফুটেজ পেয়েছে। খবর আলজাজিরা ও জেরুজালেম পোস্টের।

গিলাদ শালিত ২০০৬ সালে হামাসের হাতে ধরা পড়েন এবং টানা পাঁচ বছর আটক ছিলেন। পরে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি বিনিময়ে গিলাদকে মুক্তি দেয় হামাস।

গিলাদ শালিতের অপ্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, হামাসের হাতে বন্দি থাকাবস্থায় তিনি নিজের এবং অন্য বন্দিদের মুক্তির জন্য ইসরাইল সরকারের কাছে অনুনয়-বিনয় করছেন।

অন্য বন্দির অডিও বার্তা শুনে ইসরাইলের চ্যানেল-১২ তাকে অ্যাভেরা মেনগিস্তু বলে শনাক্ত করে। মেনগিস্তুর মা বলেছেন, আমি আমার সন্তানকে ফেরত পাবার জন্য অপেক্ষা করছি।

তেলআবিবের দেওয়া তথ্য মতে, হিশাম আল-সাইয়েদ নামে আরও এক ইসরাইলি বর্তমানে হামাসের হাতে বন্দি রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com