সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁ রানীনগরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাট

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১, ১০.২৪ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রানীনগরে একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ১২টায় রাণীনগর উপজেলার আতাইকুলা তজের মোড় নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ভূক্তভোগীর অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাণীনগর উপজেলার আতাইকুলা তজের মোড় নামক স্থানে দীর্ঘ দিনের একটি বিরোধপূর্ণ একোয়ার (খাস) জায়গায় একটি দোকান ঘর দখলকে কেন্দ্র করে হামলা করে দোকানপাট ভাঙচুর ও লুটপাট ও দোকানের মালিক এমরান হোসেন (২৫) কে মারপিট করে আহত করেছে।

এসময় ইমরান হোসেনকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আরো এক’জন আহত হয়েছে। এ ঘটনায় এমরান হোসেন বাদি হয়ে রানীনগর থানায় আসামি ১নং রহিদুল ইসলাম (৪৫) পিতা মৃতঃ জব্বার সরদার, ২নং নাছিম হোসেন (২৪) পিতাঃ বাবু হোসেন,৩নং রবিন হোসেন (২১) পিতাঃ কামাল হোসেন সর্ব সাং আতাইকুলা, থানাঃ রানীনগর,জেলাঃ নওগাঁ ৪নং বিকুল হোসেন (২২) পিতাঃ বাবু হোসেন সাং চন্ডিপুর, থানাঃ নওগাঁ সদর,জেলাঃ নওগাঁ সহ আরো অজ্ঞাত আসামি করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযোগকারী আহত ইমরান হোসেন জানান, প্রায় ২৫/৩০ বছর ধরে আতাইকুলা তজের মোড় নামক স্থানে খাস জমির উপর দোকান ঘর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে আসছি। ওই দোকান ঘরে জমি খাস খতিয়ানে আছে। এবং বর্তমানে আমার দোকান ঘর খাস জমির উপর রয়েছে। কিন্তু একই এলাকার মৃত জব্বার সরদার এর ছেলে রহিদুল ইসলাম ওই জমি দখল নিতে দীর্ঘদিন ধরে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত শুক্রবার দুপুরে এর জের ধরে একই গ্রামের নাছিম হোসেন ও তার লোকজন দিয়ে আমার দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট এবং আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় আমার ডাক চিৎকারে গ্রামের সাজ্জাতদুল রহমান সহ এলাকার কয়েক জন আমাকে বাঁচাতে এগিয়ে আসলেও তাদের উপরে তারা ক্ষিপত হয়ে হামলা চালায়।

এ সময় আরো একজন আহত হয়। এই বিষয়ে বিবাদী রহিদুল ইসলামের সঙ্গে কথা বলে তিনি জানান, আমি নওগাঁ বিদ্যুৎ অফিসে চাকরী করি। ঘটনার দিন দুপুর ১টার সময় অফিস থেকে বাসায় এসে শুনি ইমরান ও নাছিম কি যেন বিষয় নিয়ে মারামারির করেছে। আমি এই মারামারি বিষয়ে তেমন কিছু জানি না। তবে ইমরান হোসেন যে দোকান ঘরে ব্যবসা করে সেই দোকান ঘরে নিচে আমার নিজেশো জমি আছে।

এবং আমার কিছু জমির সোজা একোয়ার জমি ভিতরে আছে যা ইমরানের দোকান ঘর পর্যন্ত আছে। তাই আমি ইমরান কে আমার জায়গা ফাঁকা করে দিতে বলেছি বহুদিন আগে। কিন্তু ইমরান আমার বিরুদ্ধে থানায় মারামারির অভিযোগ করেছে। যা মিথ্যা ভিত্তিহীন। এই বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ বলেন, বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনার একটি অভিয়োগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com