বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ৫.৩৫ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কে.এম কলেজ মাঠে শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান আল হাবিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: নুরুল্লা মো: আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফাহিমা কাদের চৌধুরি, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উন্নত জাতের প্রানী প্রদর্শনের মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা তৈরি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করার মাধ্যমে জন সাধরনের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চত করার লক্ষ্যে এর আয়োজন করা হয়। মেলায় ভাঙ্গা উপজেলার অর্ধশত খামারীর উন্নত জাতের গরু , মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শনী করা হয়।

এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রানীজাত পন্যের, খাদ্য ঔষধের ষ্টল। রয়েছে বিভিন্ন প্রানির টিকা, চিকিৎসাসেবা সহ লালন পালন বিষয়ক সেবা পরামর্শ। প্রদর্শন শেষে খামারিদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com