বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ৫.৩১ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুর ফুলবাড়ীতে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও বক্তব্য রাখেন ডেইরি এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম, ভেটেরিনারি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল, খামারী মতিবুল ইসলাম প্রমুখ।

শেষে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেওয়া খামারীদের মাঝে থেকে তিনজন বিজয়ীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের গরু-ছাগলসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শনে স্টলে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com