বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দরিদ্রকে নিঃশ্ব করার বাজেট প্রত্যাখান নতুনধারার

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৮.৩৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে নতুন করে হওয়া প্রায় আড়াই কোটি দরিদ্রকে নিঃশ্ব করার বাজেট এটি। আর এই অভিযোগে প্রত্যাখান করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সকাল আহমেদ যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, নিরন্ন মানুষকে কষ্টের মধ্য দিয়ে জীবন যাপনেও বাঁধাগ্রস্থ করবে বাংলাদেশে সূবর্ণ জয়ন্তীর এই বাজেট।

যেখানে নিরন্ন মানুষের উত্তরণচিন্তা নেই, নেই ভাসমান-প্রান্তিক-নদীভাঙ্গণ কবলিত মানুষের বেঁচে থাকার কোন নির্দেশনা; সেই বাজেট দিয়ে কি করবে বাংলাদেশের সাধারণ মানুষ? প্রশ্নবিদ্ধ এই বাজেটকে কৃষক-শ্রমিক-শিক্ষা-স্বাস্থ্য-নারী-শিশু ও যুববিমূখ বাজেট বলেই প্রতিয়মান দেখছে ছাত্র-যুব-জনতা। তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-মওলানা ভাসানীর দেশে সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে চোরডাকাত-লুটেরাবান্ধব বাজেটের পরিবর্তে কৃষক-শ্রমিক-শিক্ষা-স্বাস্থ্য-নারী-শিশু ও যুববান্ধব বাজেট চায়। যেখানে নির্দেশনা-পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা থাকবে বাংলাদেশকে কষ্টের হাত থেকে মুক্তি দেয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, এই বাজেট সংশোধন করে কৃষকদের জন্য কমপক্ষে ২২%, শিক্ষার জন্য ২০%, স্বাস্থ্যর জন্য ২০% দেয়ার পাশাপাশি শিশু-কিশোর-যুব-নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের  কারিগরি প্রশিক্ষণ নির্ভর আগামী গড়ার জন্য পরিকল্পিত পদক্ষেপের বিষয়ে আর্থিক বাজেটে উল্লেখ করা না হলে সারাদেশে অর্থমন্ত্রীর বিলাসী বাজেট-লুটপাটের বাজেট বয়কটপূর্বক গতবছরের মত লাল কার্ড প্রদর্শন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com