সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগরে পানি পড়ার সিমানার ঝগড়ায় চাচার প্রাণ কেড়ে নেয় ভাতিজা

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৮.২৯ পিএম
  • ৭৫৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি// বৃষ্টির পানি টিনের চাল গড়িয়ে বাড়ির সিমানায় পড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ চাচার। বৃহস্পতিবার (০৩ জুন) রাত নয়টায় কুমিল্লার মুরাদনগরে ওই ঘটনা ঘটে। নিহত নরু মিয়া (৮০) সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ নিহতের ভাতিজা অভিযুক্ত অলি উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে। তবে তার ছোট ভাই রহমত উল্লাহ গা ঢাকা দিয়েছে। ঘাতক ওই দু’জন নিহতের ভাই আলী আকবরের ছেলে। মামলার বিবরণীতে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসতবাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়িয়ে আসে।

এ সময় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলেন নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুরু মিয়া। এ সময় তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিহতের মেয়ে বদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com