বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আহবায়ক কমিটি গঠন

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৮.২৬ পিএম
  • ৭৩৪ বার পড়া হয়েছে

মোঃমনসুরআলী রুহিয়া,ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বাদ জুম্মা পরবর্তী নির্বাচন পরিচালনা করার জন্য আলহাজ্জ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলামের সভাপতিত্বে নতুন কমিটি গঠন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন স্থানাীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,বাংলাবাজার হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ সুফি আব্দুল গণি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,প্রভাষক গোলাম মোস্তফা,গোলাম রব্বানী প্রমুখ।

পরে আলহাজ্জ শহিদুল ইসলামকে আহবায়ক সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং প্রভাষক গোলাম মোস্তফাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আগামী ৩ মাসের মধ্যে আহবায়ক কমিটি মসজিদের পরিচালনা কমিটি গঠনে নির্বাচনের পরিবেশ তৈরী এবং প্রকৃত মুসল্লীদের মধ্য থেকে ভোটার প্রনয়ন করবেন।

এরপূর্বে গত শুক্রবার (২৮ মে) বাদ জুম্মা মসজিদ অভ্যন্তরে বিগত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বিগত ৩ বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন শেষে মুসল্লিদের কন্ঠ ভোটে অনুমোদিত হয় ।পরে সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলাম কমিটির মেয়াদ ৩ বছর উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com