সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পল্টন ও মতিঝিল এলাকা থেকে ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৩.৫৭ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পাচঁজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) পল্টন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু সাঈদ মিয়া, মোঃ শাহজাহান আলী, মাহমুদুল হক ও মোঃ সাইফুল ইসলাম।

পল্টন থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক পিপিএম জানান, পুলিশ সংবাদ পায় কতিপয় মাদক ব্যবসায়ী পল্টন থানার জিপিও এর সামনে মাদকদ্রব্য বিক্রয় করতেছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন, ২০২১) রাত ৮:৪০ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন, আবু সাঈদ, শাহজাহান আলীকে গ্রেফতার করে পল্টন থানার একটি টিম।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় রাত ১১:২০ টায় অভিযান পরিচালনা করে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হক ও মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com