মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একক নাটক ‘হজ্জ’

  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১, ৯.২৫ পিএম
  • ৫১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’ ‘হজ্জ’ শিরোনামে ব্যতিক্রমী নাটক নববিবাহিত বা যারা বিবাহের কথা ভাবছেন তাদের কাছে হানিমুন, ট্যুর বা জমকালো সেলিব্রেশন দীর্ঘদিনের লালিত স্বপ্নের মতো। একটি মেয়েও স্বপ্ন দেখে বিয়ের পর কী কী করবে। আর ছেলেটি তার স্বপ্ন পূরণের সারথি হবে। এতে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে আর পূরণ হবে শখ। কথাই আছে শখের দাম লাখ টাকা। অথচ একটু ভিন্ন ভাবে জীবনটাকে চিন্তা করলে সাধ এবং সাধ্যের মধ্যে থেকেই ইহকাল ও পরকালের অনেক বড় একটি শখ পূরণ করা যেতে পারে। ধর্মীয় অনুপ্রেরণামূলক এমনি ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’। নাটকটির গল্প, নাট্যরূপ ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা জিএম সৈকত। ক্যামেরায় ছিলেন দীপু কুমার ও সম্পাদনা করেছেন শিমুল সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) বিকাল পাঁচটায় প্রকৃতি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপ্সরা সূহি ও এসএম শাফায়েত। বিভিন্ন চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান রিপন ও মৌসুমী রায়সহ আরও অনেককে। বাংলা নাটকের দাপুটে পরিচালক জিএম সৈকত এ পর্যন্ত শতাধিক নাটক নির্মাণ করেছেন। তবে এটি অন্যান্য নাটকের তুলণায় ব্যতিক্রমী গল্পে নির্মিত বলে জানান তিনি। এ প্রসঙ্গে জিএম সৈকত বলেন, ‘হজ্জ নাটকের গল্প মূলত সদ্য বিবাহিত এক দম্পত্তির।

একই সঙ্গে এমবিবিএস শেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়ের পর দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করা হয়। হঠাৎ মত পরিবর্তন করে মেয়েটি। দার্জিলিং নয়, তারা মক্কায় যাবে ওমরাহ হজ্জ করতে। যেমন কথা তেমন কাজ। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেশ কিছু প্রক্রিয়া শেষে মক্কায় পৌঁছায় তারা। তবে এরইমধ্যে বেশ কিছু ঝক্কি-ঝামেলা পোহাতে হয় তাদের। তবে তাদের দৃঢ় মনোবল ও একাগ্রতা সবকিছুকে ছাঁপিয়ে যায়। বাকী গল্প নাটকটি দেখার পরই বোঝা যাবে। আশাকরি ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com