বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় পত্র্যন্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১.১৯ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (২৭-০৫-২০২১) নৌবাহিনী জাহাজ অদম্য নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে।

অন্যদিকে নৌবাহিনী জাহাজ অপরাজেয় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। এছাড়া খুলনা নৌঅঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার এবং মংলাস্থ ফ্লোটিলা ওয়েষ্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলাধীন হুরকা ইউনিয়ন পরিষদ, উত্তর হুরকা ও তৎসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। জরুরী খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন সামগী্র প্রদান করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পযর্ন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com