বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি বৃদ্ধি প্লাবিত নিম্ন এলাকায়

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৮.১২ পিএম
  • ৮৬৫ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধি: আজ (সোমবার ২৫ মে) ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদির পানি বৃদ্ধিপেয় প্লাবিত হয় তালতলীর খোট্টা চর ও নিম্ন এলাকায়। বরগুনার তালতলীতে ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদির পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করছে।

তলিয়ে গেছে তালতলী উপজেলার খোট্টার চর এলাকার শতাধিক বাড়িঘর। পানিতে ভেসে গেছে ২৫ টির মত মাছের ঘেরসহ প্রায় ৭০টি পুকুরের মাছ । খোট্টাচর বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আমার বাড়ি ঘর সব তলিয়ে গেছে দুটো ঘরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে লোন করে মাছের ঘের করেছিলাম জোয়ারের পানি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে।

এ বিষয়ে আরো কথা বলেন, মোসাঃ পারুল, হাজেরা, ফরিদ, হারুন, রান্নাঘর পানিতে তলিয়ে গেছে পানি সরে যাওয়ার পরে আমরা রান্না করে খেতে পারবো।

বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন,জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপদসীমার আড়াই ফুট উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রানদীর পানি বিপদসীমার ৬ ইঞ্চি উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাধ ঝূকিপুর্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com