শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে : হিজবুল্লাহ

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার ওপর যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি দিয়েছেন।

দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণ থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ২১তম বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর ‘বিজয়ে’ ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানান তিনি।

প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শাখাগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ঘটনা। এই যুদ্ধ থেকে ইসরায়েলের শিক্ষা নিতে হবে যে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহ মহাসচিব বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয়, বরং আল-কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন। বিষয়টা ইসরায়েলকে মনে রাখতে হবে।

উল্লেখ্য, ২০০০ সালের মে মাসে হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের মুখে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয় দখলদার ইসরায়েল। ভাষণে ওই বিজয়ে ইরান ও সিরিয়ার পৃষ্ঠপোষকতার কথাও স্মরণ করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। এ ছাড়া দক্ষিণ লেবানন মুক্ত করার পেছনে ইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অনন্য অবদান ছিল বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com