শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের ঝাড়খণ্ডের অসুস্থ অবস্থাতেই অক্সিজেন মাস্ক পরে কাজে এলেন ব্যাঙ্কের এক কর্মী

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৬.১৮ পিএম
  • ৬৩৪ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের বোকারোয় ব্যাঙ্কের শীর্ষকর্তারা বলেছেন, ছুটি দেওয়া যাবে না। তাই অসুস্থ অবস্থাতেই অক্সিজেন মাস্ক পরে কাজে এলেন ব্যাঙ্কের এক কর্মী। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোয়।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করেন অরবিন্দ কুমার নামে ওই কর্মী। তাঁর পরিবারের দাবি, সম্প্রতি তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড সারলেও শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠেননি তিনি। ফুসফুসে কিছুটা সংক্রমণ থাকায় অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে অরবিন্দকে। অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে কাজে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন।

অরবিন্দের পরিবারের এক সদস্যের দাবি, কাজে অবিলম্বে যোগ দিতে বলে বার বার অরবিন্দের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। নিজের শারীরিক অবস্থার কথা ভেবেই ছুটির আবেদন করেছিলেন অরবিন্দ। কিন্তু তা মঞ্জুর করেননি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে ইস্তফাপত্রও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটাও বাতিল করে দেওয়া হয়। অভিযোগ, তার পরই ব্যাঙ্ক থেকে হুমকি দেওয়া হয় কাজে যোগ না দিলে বেতন কাটা হবে। কোনও উপায় না পেয়ে শেষমেশ অক্সিজেন সাপোর্ট নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার ব্যাঙ্কে হাজির হন অরবিন্দ।

যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, অরবিন্দকে ওই অবস্থায় দেখে তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com