শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৬.০৬ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

প্রায় ১২ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য বলছে, এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৭ জন। যার মধ্যে বেশির ভাগই গুজরাত, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ, এই তিন রাজ্য থেকে।

গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। একের পর এক রাজ্যে এই ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলোও এই মারণ ছত্রাককে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

কোভিড নিয়ে লড়াই চালানোর মাঝে নতুন এই ছত্রাকের সংক্রমণ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও একটা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

দেশের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে গুজরাতে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৯। তার পরে মহারাষ্ট্র  ২,৭৭০ জন এবং অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জন সংক্রমিত হয়েছেন এই ফাঙ্গাসে। কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবগৌড়া

টুইট করে এই তথ্যই তুলে ধরেছেন।

অন্য দিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল  জানিয়েছেন, রাজধানীতে ৬২০ জন আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। যদি কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্যে বলা হয়েছে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১৯। ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্কের মধ্যেই ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাসের বিষয়টিও উঠে আসছে। যদিও এ প্রসঙ্গে এমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, কোভিড রোগীদের মধ্যে ছত্রাক সংক্রমণের বিষয়টিকে নানা নামে তুলে ধরা হচ্ছে। যা একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। ছত্রাকগুলোর রঙ এবং সংক্রমিত জায়গাগুলোর উপর ভিত্তি করে দেওয়া এই নাম বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই দাবি করেছেন গুলেরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com