মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ন‌ওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উৎসব

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১১.১১ পিএম
  • ৬৫৪ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: দেশে আম উৎপাদনে শীর্ষ জেলা নওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উৎসব। মঙ্গলবার (২৫ মে) বিকেলে জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্ৰো ফার্ম বাগানে আনুষ্ঠানিক ভাবে আমপাড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া আমপাড়া উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা সদরে আমচাষি ও বিপণনকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ, সাপাহার উপাজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,  উপজেলা আম চাষি সমিতির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেনসহ প্রমুখ।
সভায় আম চাষি ও ব্যবসায়ীরা বলেন, নওগাঁর আম স্বাদে ও গুনে খুবই ভালো। ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় এই এলাকার আম দেশের বিভিন্ন বাজারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম বলে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে গত বছরের মতো নওগাঁ আম উৎপাদনে দেশের শীর্ষ স্থান দখল করেছে। আমের রাজধানী এখন নওগাঁ । ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও নওগাঁকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম ও প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আম বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরো বলেন, আম বাজারজাত করার সময় আড়তদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হোন। এছাড়া আমের ভরা মৌসুমে সাপাহার উপজেলা সদর প্রায় তিনশ’  আমের মোকামকে আম  কেনা হয়় । ফলে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে আম বিপণনে বিড়ম্বনার শিকার হোন চাষি ও পথচারিরা। আম বাজারজাত করণের সমস্যা ও পথচারিদের ভোগান্তি দূর করতে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
পুুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, ‘নওগাঁর আমের ব্র্যান্ডিং করার জন্য গত বছর সুন্দর সুন্দর স্লোগান তৈরি করা হয়েছিল। এ বছরও সুন্দর সুন্দর স্লোগান তৈরি করা প্রয়োজন।
আম ব্যবসায়ী ও চাষিরা যাতে কোনো প্রকার হয়রানি শিকার না হোন সে ব্যাপারে পুলিশ সব সময় সচেষ্ট থাকবে। এছাড়া আম ব্যবসাকে কেন্দ্র করে যাতে পরিবহন ক্ষেত্রে চাঁদাবাজি না হয় সে ক্ষেত্রেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ জানান, চলতি মৌসুমে নওগাঁয় ২৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১৪ মেট্রিক টন হিসাবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার মেট্রিক টন।
জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হোন সে ক্ষেত্রে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। আমের মোকামগুলোকে কেন্দ্র যানজটের যে সমস্যা তৈরি হয় সেটা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হবে। সাপাহার উপজেলায় একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে যাচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চল তৈরি হলে আম সংরক্ষণাকার করা হবে। তখন আম চাষি ও ব্যবসায়ীরা আরও লাভবান হবেন। আম ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পান এবং ভরা মৌসুমে অধিক সময় পর্যন্ত ব্যাংক খোলা থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com