সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিএসটিআই বেইলি রোডে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৪.১৮ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র গ্রহণ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস জাতীয় পণ্য বিক্রি করায় দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃতে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে সোমবার বিকেলে ‘স্টার ওয়ার্ল্ড এবং ইংলট বাংলাদেশ লিমিটেড’ নামে পৃথক দু’টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, স্টার ওয়ার্ল্ড বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে শ্যাম্পু (ব্র্যান্ড : ডাব ও টেরেসমি),স্কিন পাউডার (ব্র্যান্ড : ইয়ার্ডলি), বেবী লোশন (ব্র্যান্ড : কডোমো) প্রভৃতি কসমেটিকস জাতীয় পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৩০ হাজার (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বিএসটিআই’র ছাড়পত্র ছাড়া লিপস্টিক, ফেস পাউডার পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার মাজাহারুল ইসলাম, মো. খালেদ হোসেন ও এ এন এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com