বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ৮ নির্দেশনা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১০.০৯ এএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় কন্ট্রোল রুম চালুসহ ৮ নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়। যার ফোন নম্বর হলো- ০১৩১৮২৩৪৫৬ বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, গত ২৩ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদানে মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মতে, ‘ইয়াস” এর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয় ।
নির্দেশনামতে,  উপকূলাঞ্চলের বাঁধসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করতে হবে। ব্যবস্থা রাখতে হবে প্রয়োজনীয় বালু, জিও ব্যাগ এবং জরুরী শ্রমিক।

বিতরণের ব্যবস্থা রাখতে হবে মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সাতক্ষীরা ও খুলনা জেলার ৮ টি পোল্ডার রক্ষণাবেক্ষণের জন্য থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। লোকজন সরিয়ে নিতে প্রয়োজনমতো নৌযান ব্যবস্থা থাকতে হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া, সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে জেলা প্রশাসক ও জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। মাঠ পর্যায় কর্মকর্তাগণ ও কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং মিডিয়ার সাথে সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে।
এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ইয়াস’সহ যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত পানি সম্পদ মন্ত্রণালয়। ইতিমধ্যে বরিশাল ও খুলনা এলাকায় লক্ষাধিক জিও ব্যাগ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রকৌশলীগণ আঞ্চলিক তথ্যকেন্দ্র খোলাসহ জীবন-সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com