শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গোলাগুলিতে ৩ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৯.৫১ এএম
  • ৭৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়াংসটাউন শহরে পানশালার বাইরে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটেছে।

ওহাইও পুলিশ জানিয়েছে, গত রোববার ভোররাতের দিকে তাদের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, ইয়াংসটাউন শহরের টর্চ বার অ্যান্ড গ্রিল নামের পানশালার কাছে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন ব্যক্তি পড়ে আছে। সেখানে টহলরত কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। পানশালার বাইরে গোলাগুলির সময় মানুষের বেশ ভিড় ছিল। পানশালার ভেতরে কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, ঠিক কী কারণে ঘটনা ঘটেছে বা ঘটনার জন্য দায়ী এক বা একাধিক ব্যক্তি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো ঘটনার জন্য দায়ী কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। খবর সিএনএনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com