শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চিনের শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ম্যারাথন দৌড়ের ২১ জন প্রতিযোগী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৯.২৫ এএম
  • ৭৫৪ বার পড়া হয়েছে

চিনের পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ম্যারাথন দৌড়ের ২১ জন প্রতিযোগী। ম্যারাথন দৌড়ের পথের একটি অংশ গিয়েছিল গানসু প্রদেশের বাইয়িন শহরের কাছে ইয়েলো রিভার স্টোন অরণ্যের মধ্যে দিয়ে। মঙ্গোলিয়ার সীমান্তবর্তী গানসু বন্যা ও ধসে বহু বার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইয়িন শহর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত কাল ইয়োলো রিভার স্টোন অরণ্যে হঠাৎই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন প্রতিযোগীরা।

আচমকা শিলাবৃষ্টি শুরু হয়। নেমে যায় তাপমাত্রা। কয়েক জন প্রতিযোগীর কাছ থেকে সাহায্য চেয়ে বার্তা পেয়ে ম্যারাথনের আয়োজক সংস্থা উদ্ধারকারী দল পাঠায়। সেই দলের সদস্যেরা ১৮ জন প্রতিযোগীকে উদ্ধার করেন। দুপুর দু’টো নাগাদ ম্যারাথন বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের তরফে জানানো হয়, ২০ জন প্রতিযোগী মারা গিয়েছেন। এক জন নিখোঁজ। আজ চিনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ প্রতিযোগীর খোঁজ পাওয়া গিয়েছে।

তিনিও মারা গিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সমালোচনা শুরু হয়েছে চিনা সোশ্যাল মিডিয়ায়। অনেকের অভিযোগ, গানসু প্রাদেশিক প্রশাসন আপৎকালীন অবস্থার জন্য কোনও প্রস্তুতি নেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com