শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইয়াস উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ভারতের ওড়িশার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৯.০৩ এএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

দক্ষিণে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিন্মচাপ সোমবার সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ইয়াস যা আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ভারতের ওড়িশার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়া দফতরের এক বূলেটিনে বলা হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান  বলেছেন ঘূর্ণিঝড় ইয়াস এখন যে পথ ধরে এগোচ্ছে তা যদি একই রকম থাকে তবে বাংলাদেশের ক্ষতির ঝুঁকি কম হবে।

ঢাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক সভা শেষে তিনি বলেন ঘূর্ণিঝড় ইয়াস এখনও অতটা শক্তিশালী হতে পারেনি। তিনি বলেন বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াস এর গতিপথ সরাসরি ওড়িশার দিকে। যদি এই গতিপথ একই রকম থাকে তবে বাংলাদেশের উপকূলে এর ক্ষতিকর প্রভাব পড়বেনা না বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন সবই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং ঘূর্ণিঝড়টি উপকূলে না পৌঁছান পর্যন্ত একে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি অবশ্য বলেছেন যদি কোনও কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে আসে তবে বাংলাদেশের উপকুলের মানুষকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় সে জন্য আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে জরুরী পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ বূলেটিনে বলা হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস প্রায় একই অবস্থানে রয়েছে এবং এর গতিপথও একই দিকে রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সকল উপকূলীয় অঞ্চলে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দফতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com