বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ শুরু

  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১, ১১.১৭ এএম
  • ৭১০ বার পড়া হয়েছে

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দিবারাত্রির সিরিজ শুরু হচ্ছে আজ রোববার। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

প্রচণ্ড রোদে শেরেবাংলার সেন্টার উইকেটে বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন পেসাররা। একাধারে বোলিং করে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বসে ছিলেন না ব্যাটসম্যানরাও। জ্যৈষ্ঠ মাসের কড়া রোদে শেষ মুহূর্তে নিজেদের ভালোভাবেই পরখ করে নিয়েছেন তামিম-মাহমুদউল্লাহরা। লক্ষ্য একটাই—ঘরের মাঠে শ্রীলঙ্কাকে বধ করা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির সিরিজটি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজের প্রথম ওয়ানডে হবে আজ। পরের দুটি হবে আগামী ২৫ ও ২৮ মে। সবগুলোই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই : নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনাক), দানুস্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বানদারা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জায়া, নিরোশান ডিকওয়েলা, দুশমান্থা চামিরা, রামেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সানদাকান, চামিকা কারুনারাত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com