সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হাতিরঝিল থেকে গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৪.৫৭ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর  হাতিরঝিল  এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামীম মিয়া (৩২) ও মোঃ রফিকুল ইসলাম (৩২)। এসময় তাদের হেফাজত হতে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

২১ মে (শুক্রবার), ২০২০ বিকাল ৫:৩০ টায়  হাতিরঝিল থানাধীন ১০৫ শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরনী বড়মগবাজার অটোওয়েল এন্ড অটো পার্টস এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী হতে হাতিরঝিল এলাকার দিকে গাঁজা নিয়ে আসছে মর্মে সংবাদ পান।  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার ১০৫ শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরনী বড়মগবাজার অটোওয়েল এন্ড অটো পার্টস এর সামনে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com