শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

 চীনের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ জনের প্রাণহানি

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৪.৩৩ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

চীনের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরপর আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ জনের প্রাণহানি হয়েছে।
শনিবার স্থানীয় কর্মকর্তা ও ভূকম্পনবিদরা এ খবর জানান।
সূত্র জানায়, জনপ্রিয় পর্যটন শহর দালির নিকটবর্তী ইউনানে শুক্রবার স্থানীয় সময় রাত ৯.৪৮ মিনিটে ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো  দু্‌ইবার ভূকম্পন অনুভূত হয়।
পার্বত্য ওই এলাকায় দু্‌ইজনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছে।
এর দুঘন্টা পরেই ১২শ’ কিলোমিটার দূরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘনবসতি পূর্ণ কিংহাই প্রদেশে ৭.৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরো একবার ওই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
তবে প্রত্যন্ত ওই এলাকা থেকে তাক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
উভয় এলাকাতেই জরুরি সংস্থার সদস্য ও ত্রাণ পাঠানো হয়েছে।
ইউনানের প্রাদেশিক সরকার বলছে, ভূমিকম্পের আঘাতে কিছু ভবন ধসে পড়েছে। অন্য অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকা থেকে ২০ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখানে এক লাখেরও বেশি লোকের বসবাস।
দ্য চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) ট্ইুটারের মতো ওয়েবোতে জনগণকে ভবনগুলো থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
কারণ হিসেবে বলা হয়েছে, বড় ভূমিকম্পের পরও একের পর এক ভূকম্পন অনুভূত হতে পারে।
উল্লেখ্য, চীনের পার্বত্যময় পশ্চিমাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ২০০৮ সালে ৭.৯ তীব্রতার ভূমিকম্পে ৮৭ হাজার লোক প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com