বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বদলগাছীতে ধান বোঝাই নসিমন( ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই শ্রমিকের মৃত্য

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৩.৩০ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ধানবোঝাই নসিমন ভটভটি উল্টে পুকুরে পড়ে, দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় নসিমন  ভটভটি ড্রাইভার  গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) রাত আটায়  উপজেলার চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ভগবানপুর গ্রামের ভুট্ট মিয়ার ছেলে আবদুল মজিদ (২৮) ও কাশিমালা  গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৬)।
বদলগাঁছী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধানবোঝাই নসিমন ভটভটিতে চড়ে ৪-৫ জন শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে  নসিমন ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও দুই শ্রমিক পুকুরের পানিতে ধানের বস্তার নিচে চাপা পড়ে।  পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় গুরুতর অবস্থায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ  (ওসি) আতিকুল ইসলাম,  সাংবাদিকদের বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা ধান কেনাবেচার শ্রমিক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com