রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৌদি বাদশাহ

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ২.৪৬ পিএম
  • ৭৬৬ বার পড়া হয়েছে

ইসরায়েল ও হামাস শুক্রবার রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে। তার আগে টানা ১১ দিন ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সাধ্যমতো ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোও।

ইসরায়েলের হামলায় ২৩২ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটা বড় অংশ শিশু। এ ছাড়া বিমান হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের হামলায় ১২ ইসরায়েলি নিহত হয়েছে। এই অবস্থায় মিশরের মধ্যস্থতায় এবং আন্তর্জাতিক চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল।

যুদ্ধবিরতি কার্যকরের দিন অর্থাৎ গতকাল শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, এ সময় গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৌদি বাদশাহ। একই সঙ্গে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। এ ছাড়া হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সালমান বিন আব্দুল আজিজ।

খবরে আরো বলা হয়েছে, সৌদি বাদশাহ এ সময় মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেন যে, দখলদার ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াতে সৌদি আরব বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে। জেরুজালেমের মুসলমানদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। সব সময় সৌদি আরব ফিলিস্তিনি জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে বলেও জানান সালমান বিন আব্দুল আজিজ।

অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোন করে খোঁজখবর নেওয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ দেন।

আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়, আরব সংগঠনগুলো ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে কাজ করেছে সৌদি আরব। এ জন্য ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com