বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁর চুন্ডিপুর দুদুর মোড় থেকে ত্রীমোহনী যাওয়ার একমাত্র রাস্তাটিতে গঙ্গাকান্দী জিন্দাপীর তলা ব্রীজ এখন মরণ ফাঁদ

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১, ৬.৪৬ পিএম
  • ৭৫৮ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর চুন্ডিপুর দুদুর মোড় থেকে ত্রীমোহনী যাওয়ার একমাত্র রাস্তাটিতে গঙ্গাকান্দী জিন্দাপীর তলা বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা না থাকায় চলাচলের যেকোন সময়ে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উপরের সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন রিকশা ভ্যান, নসিমন-করিমন পিকাপভ্যানসহ অন্য অন্য গাড়ি গুলো অনেক সময় ঝুঁকি নিয়েই পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।
ব্রিজটির বেহাল দশা প্রায় এক বছর যাবত। ব্রিজের উপরের পাটা ধসে পড়ায় স্থানীয় সরকার বিভাগ তেমন কোনো তৎপরতা না থাকায় নওগাঁ সদর চুন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল নিজ অর্থায়নে সিমেন্ট বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করে দেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে যানবাহন চলাচলের কারণে এখন ভাঙনের পরিমান আরও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, অনেক দিন আগে নির্মিত এই সেতুটি ভালোই ছিলো কিন্তু এক বছর হয়েছে ব্রিজ মাঝস্তর কিছু অংশ ধসে পরেছে, ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যাথাই নেই। মেরামত হবে কিনা তাও জানা নেই।
এই বিষয়ে চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল বলেন, আমি নিজ উদ্যগে স্থানীয় লোকজন নিয়ে কিছু অংশ মেরামত করেছি ভারী ভারী যানবাহন চলাচল করার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ব্রীজ বিষয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা হয়েছে এবং ব্রিজটির বিষয়ে দ্রুত একটা উদ্যোগ নেওয়র অনুরোধ জানিয়েছি।
এব্যাপারে নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকশৌলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, ব্রীজ টি অনেক পুরাতন  ১৯৬২সালের তৈরী এই কারণে ব্রীজটি ভেঙ্গে নতুন করে ব্রীজ তৈরীর বিষয়ে ক্ষুদ্র আকার পানি ব্যাবস্থপনা সম্পাদ বিভাগে প্রকল্প নেওয়া হয়েছে, যে কোন সময়ে অনুমোদন হলে নতুন করে সুইচ গেট সহ ব্রীজ তৈরী করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com